পরাজিতরা মাথা হেট করে চলে যাবে
আর বিজয়ীরা আনন্দে লাফাবে
লাফাতে লাফাতে যখন মুষড়ে পড়বে
আমি তখন আনন্দের ক্ষণস্থায়ীত্ব দেখে মুচকি হাসি
চোখ কথা বলে। বহুকথা না বুঝে বুঝে প্রেমে পড়েছি বহুবার
আর তাতে আমার এ অগোছালো জীবন আরো বেশি ঝড়ো কাক হয়েছে
টিনের চালে বৃষ্টি..পতনের শব্দ অধোপতনেরো
গড়িয়ে গড়িয়ে কতদূর?
তবু আমি ঠিকই টের পাই বৃষ্টি আর রঙিন প্রজাপতির শত্রুতা
আর সেই ছোট্ট মেয়েটা- যার আদরের বাড়াবাড়িতে ঘর ছাড়তে চায় না বেড়ালটা
অথচ বাড়ির সব্বাই তাকে বের করে দেয় রাস্তায়।
সেই মেয়েটা যার হুহু কান্নায় অভিভূত মুগ্ধ হয়ে আমি তাকে পড়াই
রবারি মানে ডাকাতি।
আর এই ঘোর আধুনিক কালেউ
জানি, আমার পায়ের আঙ্গুলের ক্ষত
ঢের বেশি কষ্ট দেবে
তবু আমি হাসপাতালে যাব না।
তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে
vor 10 Jahren

1 Kommentar:
hore ho......
Kommentar veröffentlichen